Type Here to Get Search Results !

বাংলার নবযৌবনের জন্য খেলার অনেক স্পেস আমি খুলে দেওয়ার চেষ্টা করব" - লিয়েন্ডার পেজ

 "বাংলার নবযৌবনের জন্য খেলার অনেক স্পেস আমি খুলে দেওয়ার চেষ্টা করব" - লিয়েন্ডার পেজ



  সম্প্রতি ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ বিজেপিতে যোগদান করেছেন। তিনি কোনো আসনে লড়বেন কিনা তা জানা যায় নি। কিন্তু তার আগেই তিনি বাংলার জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রচার করা শুরু করেছেন। কলকাতায় শনিবার সাংবাদিক বৈঠকে লিয়েন্ডার পেজ বলেন, ‘‘আমার জন্ম কলকাতায়, এটা আমার মাতৃভূমি ৷ টেনিসে আমার শুরু কলকাতার সাউথ ক্লাবে ৷ পড়াশুনো লা মার্টিনিয়ার স্কুলে ৷ খেলাধূলা কলকাতার ময়দানে ৷ সব খেলা শেখা আমার এই কলকাতা শহরেই ৷ কলকাতার ক্রীড়া ইতিহাসও অনেক ৷’’ তিনি আরও বলেন, ‘‘বাংলায় টেনিসের কোনও আলাদা স্টেডিয়াম নেই ৷ এখানে একটাও ইন্ডোর টেনিস কোর্ট নেই ৷ এত গরম, বর্ষায় এখানকার বাচ্চারা খেলতে পারে না ৷ ১৯০০ সালে নরম্যান প্রিচার্ড এখানে জন্মায় ৷ কলকাতা থেকে এখনও পর্যন্ত মাত্র ৪ জন অলিম্পিক্স মেডেল পেয়েছে ৷ ১০০ বছরে মাত্র চারজনের পদক ৷ কোনও পরিকাঠামো উন্নত করা হয়নি ৷ নরেন্দ্র মোদি আমাকে দিল্লিতে ডাকেন ৷ ওঁকে ধন্যবাদ জানাই, একজন বাংলার ছেলেকে কতটা আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে কথা বলেন।"


  তিনি আরো বলেন, "বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না ৷ এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে ৷ বাংলায় ক্রীড়া শিক্ষা, পরিকাঠামো ভাল করে করতে হবে ৷’’ লিয়েন্ডারের কথায়, ‘‘আমাকে ৭টি ভিশন দিয়েছেন মোদি ৷ ওনার ভিশন হল ক্রীড়া জগতের উন্নতি ৷ বাংলার ছেলেকে সুযোগ দিয়েছেন দেশের সেবা করার ৷ ক্রীড়া ও যুবদের উন্নতির লক্ষ্য দিয়েছেন ৷ আগামীদিনে চ্যালেঞ্জ গ্রহণ করে আমি ও আমার টিম এগবো এই কাজে ৷ দেশকে ‘সুপার পাওয়ার’ করব ৷ ক্রীড়া ও যুবদের উন্নতিতে মোদি আমাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন ৷ ২০৩৬ সালে দেশ এক অন্য ফল করবে ৷ রাজনীতির এই খেলা আমার কাছে নতুন ৷ আমি সততার সঙ্গে সেই কাজ করব ৷ আমি কারওর জন্য খারাপ কিছু বলব না ৷ ২০ বছরের মধ্যে ২৫০ মিলিয়ন বাচ্চার ভবিষ্যত বানাবো ৷"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.