Type Here to Get Search Results !

বাংলায় ভোটকেন্দ্র বাড়লো সাড়ে চার হাজারের বেশি

 বাংলায় ভোটকেন্দ্র বাড়লো সাড়ে চার হাজারের বেশি 



  ভোটার কমছে অনেক কিন্তু ভোট কেন্দ্র বাড়ছে বহু। কমিশনের দাবি, ভোটারদের বেশি সময় যাতে লাইনে দাঁড়াতে না হয় প্রধানত সেই জন্যই এই ব্যবস্থা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরও ৪ হাজার ৬৬০টি পোলিং স্টেশন বাড়তে চলেছে। তার ফলে রাজ্যে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫ হাজার ৩৭৯টি। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১ হাজার ২০০ জনের বেশি ভোটার হলে অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে হবে। সেই অনুযায়ী আরও ৪ হাজার ৬৬০টি পোলিং স্টেশন বাড়ানো হয়েছে।


  এছাড়া ৩২১টি ভোটগ্রহণ কেন্দ্রকে নতুন জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে যাতে সমস্যা না হয়, সে কারণে অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত বলেই কমিশনের তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ভোটগ্রহণ কেন্দ্র বৃদ্ধি কিংবা ভোটগ্রহণ কেন্দ্রের ঠিকানা বদলের হলে, সে খবর ভোটারদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া কমিশনেরই কাজ। সেক্ষেত্রে প্রত্যেক ভোটারকে জানাতে হবে। সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কাছেও সে খবর পৌঁছে দিতে হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.