বিনোদন
প্রয়াত হলেন বাচিক শিল্পী তথা
অভিনেতা বিপ্লব দাশগুপ্ত
আবার মৃত্যুর খবর টলি পাড়ায়। দুঃখ নেমে এসেছে চারিদিকে। সকলের প্রিয় শিল্পী বিপ্লব দাসগুপ্ত আর আমাদের মধ্যে নেই। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সিনেমা ও সংস্কৃতি জগৎ। অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৫। অভিনয়ের পাশাপাশি তিনি একজন বিশিষ্ট বাচিকশিল্পী ছিলেন। অভিনেতার প্রয়াণে টলিপাড়ায় নেমেছে শোকের ছায়া। প্রয়াত অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেবদূত ঘোষ, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা। সম্প্রতি প্রয়াত হন প্রয়াত প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী। ঘুমের মধ্যে প্রয়াত হন অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর। পুত্র, কন্যা এবং স্ত্রীকে রেখে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন অভিনেতা৷
বেশ অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মাঝে একটা বড় সময় তাঁকে পর্দায় দেখা যায়নি। সিনেমা, ধারাবাহিক কিংবা নাটকের মঞ্চেও তাঁর অনুপস্থিতি প্রকট হয়ে উঠেছিল। তমাল আর বিপ্লব ছিলেন অভিন্দহৃদয় বন্ধু।টলিউডের জন্য এ যেন বিরাট ক্ষতি৷ গত ২৯ মার্চ ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে শ্যুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।
