*"ট্যালেন্টস অফ বেঙ্গল" সন্মানে সন্মানিত হলেন হাওড়ার রিয়া*
বাংলা বিনোদনের স্টার জলসা দ্বারা আয়োজিত অনুষ্ঠান "ট্যালেন্টস অফ বেঙ্গল" সন্মানে সন্মানিত হলেন হাওড়ার কীর্তনীয়া রিয়া মান্না।
হাওড়া ঘোড়াঘাটা ভুলগেড়িয়া গ্রামের বাসিন্দা রিয়া মান্না মাত্র ৪ বছর বয়স থেকে তার বাবা যমিনী মান্নার তত্বাবধানেই গানের চর্চা শুরু করেন এবং গত ৬ বছর ধরে নানান অনুষ্ঠানে তিনি কীর্তনীয়া গায়িকা রুপে গান গেয়ে মুগ্ধ করে আসছেন শ্রোতাদের। কির্তনের পাশাপাশি বর্তমানে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়েই পাঠরতা। তার এই সন্মান লাভের অনুষ্ঠানটি আজ সকালে স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হওয়ার পরই সাড়া পড়ে যায় তার এলাকাতে, এবং স্হানীয় গ্রামবাসীসহ সকল বিশিষ্ট ব্যক্তিবর্গসহ তার সাফল্য কামনা করেন।
