Type Here to Get Search Results !

প্যারাসুটে করে প্রশান্ত মহাসাগরে নামলেন চার মহাকাশচারী - তৈরী হল নতুন ইতিহাস



আবার নাসার সফল চন্দ্রাভিযান। ৫০ বছর পড়ে আবার মানুষ পৌঁছালো চাঁদে। 

ইতিহাস গড়ে পাঁচ দশক পর চন্দ্রাভিযানে নভোশ্চরদের পাঠায় নাসা। গত ২ এপ্রিল ভোরে তিন মার্কিন এবং এক কানাডীয় মহাকাশচারীকে নিয়ে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ‘দানবীয়’ কমলা-সাদা মহাকাশযানটি চাঁদের উদ্দেশে রওনা দেয়। ৬ এপ্রিল সন্ধ্যায় তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। নাসার পরিকল্পনা, পরবর্তী দিনগুলিতে প্রায় ৯৬০০ কিলোমিটার বেগে মহাকাশযানটি চাঁদে ঘুরে পরীক্ষানিরীক্ষা চালান। তবে আর্তেমিস ২ পৃথিবীর একমাত্র উপগ্রহ ঘিরে চক্কর কেটেই ফিরে এসেছে, চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেনি।প্রথম থেকেই রুদ্ধশ্বাস অভিযানের দিকে নজর ছিল গোটা বিশ্বের। 


  পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে প্রবেশ করার সময় মহাকাশযানটির গতবেগ ছিল ঘণ্টায় ৪০,০০০ কিমি। তাপমাত্রা পৌঁছেছিল ২,৭৬০ ডিগ্রি সেলসিয়াস। একটা সময় প্রায় ছ’মিনিটের জন্য মহাকাশচারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সব কিছু ভালভাবেই সম্পন্ন হয়েছে। প্রশান্ত ওরিওন প্রশান্ত মহাসাগরে নামার পর হাসিমুখে বেরিয়ে আসেন চার মহাকাশচারী। তাঁরা সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.