Type Here to Get Search Results !

বয়স ভারিয়ে বিপদে মহাকুম্ভ খ্যাত মোনালিসা

 বিনোদন 




  মহাকুম্ভর প্র থেকে মোনালিসা একজন সেলিব্রিটি। তিনি একটি ছবিতেও কাজ করছেন। তারমধ্যে সম্প্রতি তিনি বিয়েটাও সেরে ফেলেছেন। আর এখানেই যত গন্ডগোল। মহাকুম্ভের মেলা থেকে রাতারাতি জনপ্রিয় হওয়া মোনালিসার ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্কের শেষ নেই। ফরমান খানকে বিয়ে করার পর থেকেই ‘লাভ জেহাদ’-এর মতো তকমা সইতে হয়েছিল তাঁদের। কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল। জাতীয় জনজাতি কমিশনের (NCST) দাবি, মোনালিসা আসলে অপ্রাপ্তবয়স্ক। ভুয়ো নথি দেখিয়ে বয়স বাড়িয়ে তিনি ফরমানকে বিয়ে করেছেন। এই রিপোর্টের ভিত্তিতেই মধ্যপ্রদেশের মহেশ্বর থানায় ফরমান খানের বিরুদ্ধে কড়া ধারায় মামলা শুরু হয়েছে।


  খবর অনুযায়ী, জাতীয় জনজাতি কমিশন এই মামলার তদন্তে নেমে মোনালিসার জন্মের আসল রেকর্ড খুঁজে বের করেছে। মধ্যপ্রদেশের মহেশ্বরের সরকারি মেডিক্যাল কলেজের নথিতে দেখা যাচ্ছে, মোনালিসার জন্ম ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। অর্থাৎ, ২০২৬ সালের ১১ মার্চ যখন তাঁদের বিয়ে হয়, তখন মোনালিসার বয়স ছিল মাত্র ১৬ বছর ২ মাস ১২ দিন। অথচ বিয়ের রেজিস্ট্রেশনের সময় যে সংশাপত্র দেখানো হয়েছিল, সেখানে জন্ম তারিখ ছিল ২০০৮ সালের ১ জানুয়ারি। অভিযোগ, পুরসভার শংসাপত্রে কারচুপি করেই তাঁকে সাবালিকা সাজানো হয়েছিল। মোনালিসার পরিবার শুরু থেকেই দাবি করে আসছিল যে তিনি অপ্রাপ্তবয়স্ক। সেই সময় মোনালিসা আধার কার্ড দেখিয়ে নিজেকে সাবালিকা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। মোনালিসার পালটা অভিযোগ ছিল, পরিবার তাঁকে জোর করে তুতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছিল বলেই তিনি ফরমানে আশ্রয় নিয়েছেন। কেরলের পুওর গ্রামপঞ্চায়েতে আধার কার্ডের ভিত্তিতেই তাঁদের বিয়ে নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু কমিশনের নতুন রিপোর্ট সেই আধারের সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.