জ্যোতিষশাস্ত্র
পুনর্জন্ম সম্পর্কে ভারতীয় জ্যোতিষী কি বলছে?
হাজার বছর আগেই ভারতীয় জ্যোতিষ পুনর্জন্মর কথা বলেছে। জ্যোতিষ ও পুরাণ বিশ্বাস করে পুনর্জন্ম আছে।
হিন্দুশাস্ত্রে যুগযুগ ধরে প্রচলিত এই পুনর্জন্মের ধারণা। বলা হয়, মৃত্যুর ৩ থেকে ৪০ মিনিটের মধ্যে পুনর্জন্ম হয়। একাধিকবার নাকি হতে পারে পুনর্জন্ম। কিন্তু জানেন কি শাস্ত্র বলে, পুনর্জন্ম কিন্তু সকলের হয় না। এখানেই প্রশ্ন, তাহলে কাদের হয়? সনাতন ধর্ম, বৌদ্ধ ও জৈন দর্শন অনুযায়ী, কর্মফল ভোগের জন্যই নাকি হয় পূনর্জন্ম। এই কর্মফল যে নেতিবাচকই হবে তা কিন্তু নয়। হয়তো আপনি ভালো কাজ করেছেন, কিন্তু তার ফল ভোগ করার আগেই মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে মেলে নতুন জন্ম। একইভাবে খারাপ কাজের ক্ষেত্রেই বিষয়টা প্রযোজ্য।
বলা হয়, অনেকেরই এমন আশা থাকে, যা অপূর্ণ থেকে যায়। অনেকের এমন কিছু গুণ থাকে, যার সুফল মেলার আগেই মৃত্যু হয়। সেই অপূর্ণ ইচ্ছে পূরণের জন্যও মেলে নবজন্ম। এছাড়াও নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্যও হতে পারে পুনর্জন্ম। বলা হয়, যতক্ষণ পর্যন্ত না মোক্ষলাভ হচ্ছে ততক্ষণ নাকি চলতেই থাকে এই চক্র। যদিও এই তথ্যের কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবুও এই বিশ্বাসের উপর ভরসা করেই এগিয়ে চলেছে ভারতীয় বিশ্বাস।
