Type Here to Get Search Results !

ভারতে এবার ফিরছে মহামূল্যবান 'কহিনুর'

 ভারতে এবার ফিরছে মহামূল্যবান 'কহিনুর' 



  ভারত এক যুগসন্ধির মুহূর্তে দাঁড়িয়ে আছে। ভারতের নিজস্ব সম্পদ ব্রিটিশরা নিয়ে চলে গিয়েছিলেন বহু বছর আগেই। এবার সেটাই ফিরে আসছে ভারতে। কোহিনুর। নামেই দ্যুতি ছড়ায়। বিশ্বের সবচেয়ে দামী হিরেটি পাওয়ার স্বপ্ন একবারের জন্যও দেখেননি, এমন ব্যক্তির সংখ্যা নগণ্যই। কিন্তু ভাগ্যচক্রে মহামূল্যবান, ঔজ্জ্বল্যময় হীরক খণ্ডের অধিকারী এককভাবেই ব্রিটিশ রাজপরিবারের, যা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে বিতর্ক। এই পরিস্থিতিতে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মুখে কোহিনুর ফেরানোর বাসনা। সম্প্রতি মার্কিন ভূমে গিয়েছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন ভারতীয় বংশোদ্ভূত মামদানি। বৈঠকের আগে মামদানি একটি সাংবাদিক সম্মেলনে বলেন, “ব্রিটেনের রাজার সঙ্গে আলাদাভাবে যদি আমি সাক্ষাৎ করতে পারতাম, তাহলে আমি তাঁকে কোহিনুর হীরেটি ভারতে ফিরিয়ে দিতে উৎসাহিত করতাম।” 


  তবে দু’জনের বৈঠকে বিষয়টি উথ্থাপিত হয়েছে কি না, সেটা জানা যায়নি। ভারতে কোহিনুর ফেরানোর দাবি উঠেছে বহুবার। নয়াদিল্লি একসময়ে বলেছিল, “কোহিনুর একটি মূল্যবান শিল্পকর্ম, যার শিকড় দেশের ইতিহাসে গভীরভাবে প্রোথিত।” কিন্তু শেষ পর্যন্ত মহামূল্যবান হীরেটি নিজেদের কাছেই রেখে দিয়েছে ব্রিটিশ রাজপরিবার। এই পরিস্থিতিতে মামদানির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও নিউ ইয়র্কের মেয়রের এই মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ব্রিটিশ রাজপরিবার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.