Type Here to Get Search Results !

গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়

 বিনোদন 


গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়



  এই মুহূর্তে সারা বাংলাকে নাড়া দিয়ে গেছে অভিনেতা রাহুলের মৃত্যু। তারই মধ্যে আবার নতুন দুসংবাদ! রাহুলের মৃত্যু রহস্যের রেশ কাটতে না কাটতেই এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিশিষ্ট পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন তিনি। পরিচালকের স্ত্রী তথা অভিনেত্রী, সঞ্চালিকা সুদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পর পর দুবার স্ট্রোক হয়েছে পরিচালকের। এখন আইসিইউতে রয়েছেন তিনি।

জানা গিয়েছে, প্রথমে ভেবেছিলেন সাধারণ মাইগ্রেনের ব্যথা। কিন্তু শনিবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। সুদীপার কথায়, “ওর প্রচণ্ড মাথা ব্যথা করছিল। হঠাৎই জানাল যে বাঁ চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এমনকি হাঁটতে গিয়েও টলে পড়ে যাচ্ছিল।” 


   এই উপসর্গ দেখামাত্রই পারিবারিক চিকিৎসকের পরামর্শে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক এমআরআই রিপোর্টে ধরা পড়েছে যে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ‘স্ট্রোক’ হয়েছে। সুদীপা জানান, সম্ভবত শুক্রবারই প্রথম অ্যাটাক হয়েছিল, যা ধরা পড়েনি। কিন্তু এরপর একটার পর একটা অ্যাটাক আসতে শুরু করায় চিকিৎসকরা অত্যন্ত উদ্বিগ্ন। এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন অগ্নিদেব।

স্বামীর এই আচমকা অসুস্থতায় মানসিকভাবে বিপর্যস্ত সুদীপা। হাসপাতালে অগ্নিদেবের পাশে রয়েছেন তাঁর বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। এ ছাড়াও সুদীপার দাদা-বৌদি সহ পরিবারের অন্যান্য সদস্যরা সারাক্ষণ হাসপাতালে উপস্থিত রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.