Type Here to Get Search Results !

১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত চিকিৎসক মনি ছেত্রী



  চিকিৎসা জগতে বিরাট বিপর্য। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ডাঃ মনি ছেত্রী। দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন পদ্মশ্রী প্রাপক এই চিকিৎসক। নামকরা সকল চিকিৎসকদের ‘স্যর’ হিসেবে পরিচিত ছিলেন। রবিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৬ বছর। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া চারিদিকে। ১৯২০ সালের ২৩ মে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে জন্ম গ্রহণ করেন মণি ছেত্রী।  ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (সমতুল্য) পাস করেন। এরপর এমডি ও এমআরসিপি ডিগ্রিও অর্জন করেন তিনি। রাজ্যের অন্যতম উৎকর্ষ কেন্দ্র এসএসকেএম হাসপাতালে সার্জেন-সুপারিনটেনডেন্ট পদে ছিলেন মণি কুমার ছেত্রী। আইপিজিএমইআরে কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের প্রফেসর-ডিরেক্টর হিসেবেও দায়িত্ব সামলেছেন। তিনি ছিলেন রাজ্যের প্রাক্তন  মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চিকিৎসক।


চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৭৪ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। ১৯৮২ সালে তিনি অবসর নেন। তবে পেশাদারিত্ব ও রোগীদের সেবার দায়িত্ব ছাড়তে পারেননি। অবসরের পরও চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার পদও সামলেছেন তিনি। তৈরি করেছেন একাধিক চিকিৎসা কেন্দ্র ও পরিকাঠামো।কিছুদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে আঘাত প্যান ডঃ মণি ছেত্রী। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি বাড়ি ফিরলেও শয্যাশায়ী হয়ে পড়েন। রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.