Type Here to Get Search Results !

সংসদে পাশ হয়ে গেলো মহিলা সংরক্ষণ বিল

 সংসদে পাশ হয়ে গেলো মহিলা সংরক্ষণ বিল 



   কিছুটা বিরোধিতা থাকলেও বলা যায় অনেকটা শান্তভাবেই সংসদে পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। তবে কংগ্রেসের নেতৃত্বে কিছুটা তরজা হয়েছে। লোকসভায় মহিলা সংরক্ষণ সংরক্ষণ সংশোধনী আইন আদৌ পাশ হবে কিনা সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুক্রবার। এদিন বিকালেই বিলটি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। এরই মধ্যে একপ্রকার হঠাতই ২০২৩ সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইনটি কার্যকর করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। আসলে ২০২৩ সালেই সংবিধান সংশোধন করে দেশের সব আইনসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের আইন পাশ করায় মোদি সরকার। সেবার বিরোধীরাও ওই বিলটিকে সমর্থন করে। বিলে উল্লেখিত ছিল, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। 


  এখন নরেন্দ্র মোদি সরকার ফের সংবিধান সংশোধন করে নতুন জনগণনার ব্যাপারটি তুলে দিতে চাইছে। সরকার চাইছে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে অথবা বর্তমান আসনের আনুপাতিক হারে আসন পুনর্বিন্যাস করে দিতে। শুধু তাই নয়, এরপর কবে আসন পুনর্বিন্যাস হবে, সেটা কীসের ভিত্তিতে হবে সবটাকেই সরকারের হাতে করে নিতে চাইছে মোদি সরকার। নতুন আইন পাশ হলে আর সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে না। তাতেই তীব্র আপত্তি বিরোধীদের। সেই নিয়ে বিতর্ক চলছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.