আজ রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী
তৃণমূল ব্যঙ্গ করে বলেন, নির্বাচন আসলেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জার হয়ে যায়। এবারও তাই শুরু হয়েছে। আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়া, আসানসোল ও সিউড়িতে সভা করবেন তিনি। একদিনের ব্য়বধানে শনিবার ফের রাজ্য আসবেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। বাকি আর ঠিক ২ সপ্তাহ। এই আবহে প্রচারে কোনও ফাঁক রাখতে চাইছে না বিজেপি। এই সপ্তাহের বাকি দিনগুলোতে প্রায় রোজ পালা করে এরাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ।
বৃহস্পতিবার অর্থাৎ আজ রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন অর্থাৎ শুক্রবারই রাজ্যে আসছেন অমিত শাহ। তারপর শনিবারই ফের পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এ রাজ্যে তিনটি সভা করবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টায় হলদিয়ায় জনসভা। তারপর আসানসোলের পোলো গ্রাউন্ডে এবং বীরভূমের সিউড়ি সভা করবেন তিনি।বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভার পর শুক্রবারই ডেবরা সহ ৩ জায়গায় সভা করবেন অমিত শাহ। পরদিন শনিবার ফের পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন কৃষ্ণনগর, জিয়াগঞ্জ ও কুশমণ্ডিতে সভা করবেন তিনি। হাইভোল্টেজ নির্বাচনের আগে হেভিওয়েটদের পরপর সভা।
