Type Here to Get Search Results !

বুকের সংক্রমন নিয়ে হাসপাতালে ভর্তি হলেন আশা ভোঁসলে


বুকের সংক্রমন নিয়ে হাসপাতালে ভর্তি হলেন আশা ভোঁসলে 



  শনিবার রাতেই খবরটি আসে। কিংবদন্তি সংগীত শিল্পী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় সংগীতের জগতে আশা নিজেই একটা জগৎ। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন আশা ভোঁসলে। আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে এক্স হ্যান্ডলে কিংবদন্তি শিল্পীর হাসপাতালে ভর্তির কথা স্বীকার করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “আমার ঠাকুমা আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে।” আশা ভোঁসলে ১৯৪৮ সালে ‘চুনারিয়া’ ছবির ‘সাওয়ান আয়া’ গানটির মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি তাঁর কর্মজীবনে এ পর্যন্ত প্রায় ১৬০০০ গান গেয়েছেন।


  তিনি শুধু হিন্দিতেই নয়, মারাঠি, বাংলা, গুজরাটি, পঞ্জাবি, ভোজপুরি, তামিল, মালয়ালম, ইংরেজি এবং রুশ ভাষার মতো আরও অনেক ভাষায় নিজের ছাপ রেখেছেন। তাই ভারত এবং বিশ্বের প্রতিটি কোণায় তাঁর ভক্ত রয়েছে। বিবাহ সূত্রে বাংলার সঙ্গে নিবিড় যোগ রয়েছে আশা ভোঁসলের। বলিউডের কিংবদন্তি সঙ্গীত পরিচালক আরডি বর্মনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আরডি বর্মন সঙ্গীত জগতের একজন সুপারস্টার ছিলেন এবং হিন্দি চলচ্চিত্রে তাঁর সঙ্গীত আজও সমান জনপ্রিয়। সঙ্গীত জগতের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বোন আশা ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.