Type Here to Get Search Results !

মমতার জন্যই আটকে গেলো মহিলা সংরক্ষণ বিল - দাবি অখিলেশের

 মমতার জন্যই আটকে গেলো মহিলা সংরক্ষণ বিল - দাবি অখিলেশের



  শত চেষ্টা করেও মোদী সরকার  লোকসভায় পাশ করাতে পারলেন না মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল। এই খবর প্রকাশ পাবার পরেই আখিলেশ যাদব ফোনে ধন্যবাদ জানান মমতাকে। তৃণমূল নেত্রী মনে করেন,কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ বিল পাশের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণকেই রুখতে চাইছে। সেই ইঙ্গিত করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলের বিরোধিতায় সবর হয়েছিলেন তিনি। সংসদের ভিতরে ও বাইরে তৃণমূলের সাংসদরা সবর হয়েছিলেন। এদিন মহিলা সংরক্ষণ বিল ফেল করতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অখিলেশ যাদব। ‘দিদি’কে শুভেচ্ছা জানান তিনি। সূত্রের দাবি, দীর্ঘ এই আলোচনায় দুই নেতার মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়েও কথা হয়। সব সাংসদ উপস্থিত থাকলে বিরোধীদের ভোটসংখ্যা ২৫০-র গণ্ডি ছাড়িয়ে যেত বলেও উল্লেখ করেন অভিষেক। 


  কথোপকথনের এক পর্যায়ে তিনি মন্তব্য করেন, “বিজেপির বিরুদ্ধে হাওয়া ঘুরতে শুরু করেছে।” একই সঙ্গে উঠে আসে ‘ক্রস ভোটিং’  প্রসঙ্গও। অতীতে বিরোধী শিবির থেকেই বিজেপির পক্ষে ক্রস ভোটিংয়ের নজির থাকলেও, এখন সেই প্রবণতা উলটো দিকে ঘুরতে পারে বলেই আলোচনা হয় বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, এই ফোনালাপ কেবল সৌজন্য বিনিময় নয়, বরং বৃহত্তর বিরোধী ঐক্যের ভিত আরও মজবুত করার ইঙ্গিত। পাশাপাশি, সংসদের সংখ্যার লড়াইয়ে ভবিষ্যতে আরও চমক থাকতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ভালো সমন্বয় সাধন করেন। সেই বিষয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ডেরেককে ধন্যবাদ জানিয়েছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.