Type Here to Get Search Results !

দ্বিতীয় ভোট পর্বের বিচ্ছিন্ন কিছু ঘটনা

 দ্বিতীয় ভোট পর্বের বিচ্ছিন্ন কিছু ঘটনা 



  সকাল থেকেই বেশ উত্তেজনা ভবানীপুরে। স্বয়ং মুখ্যমন্ত্রী সকালেই বেরিয়ে পড়েছেন। বেরিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারীও। 


  * দ্বিতীয় দফার 'ভরকেন্দ্র' ভবানীপুরে মেগা শো-ডাউন। এদিনা সকালে বুথ পরিদর্শন করে চক্রবেড়িয়ার বুথে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পরেই সেখানে হাজির হন বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 


  * কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের তৃণমূল প্রার্থী ততা বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, "দেখুন রাতে আমাদের কর্মীদের কেমন মেরেছে। এটা কেমন গুন্ডামি চলছে? এভাবে ভোট হয়না। এটা গণতন্ত্রের উৎসব। বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে। আমাদের কর্মীরা প্রাণ দিতে রাজি। ওরা জায়গা ছাড়বে না।"


  * লিলুয়ার অভয় গুহ রোডের সোহনলাল স্কুলে উত্তেজনা। তৃণমূল এজেন্টকে মারার অভিযোগ। লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। তিনজন আটক। বুথের সামনে লম্বা লাইন। বৃষ্টি মাথায় করে দাঁড়িয়ে প্রচুর মানুষ।


  * জগদ্দল বিধানসভার কেউটিয়া ৩৪ নম্বর বুথে উদ্ধার আগ্নেয়াস্ত্র। কেন্দ্রীয় বাহিনী পুলিশের তৎপরতায় এড়ানো গিয়েছে অশান্তি। খবর পেয়ে তৎপর হয়ে ওঠেন জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার।


  * ৯১ চাকদহ বিধানসভা কেন্দ্রের ভবানীপুর সুকান্ত বিদ্যা নিকেতন স্কুলের ১১৪ নম্বর বুথে ভোট দিলেন হরিণঘাটা বিধানসভার বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.