Type Here to Get Search Results !

মিত্র ইনস্টিটিউট থেকে বেশ আত্ম বিশ্বাসী মুখেই ভোট দিয়ে বের হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 মিত্র ইনস্টিটিউট থেকে বেশ আত্ম বিশ্বাসী মুখেই ভোট দিয়ে বের হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 



  সকাল থেকেই প্রথম সারির সমস্ত নেমে পড়েছেন রাস্তায়। রাস্তায় এসেছেন মমতা, অভিষেক, শুভেন্দু। মিত্র ইনস্টিটিউটে। মিত্র ইনস্টিটিউটে ভোট দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়েই একযোগে তৃণমূল ও নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তিনি। বললেন, “ভয় দেখিয়ে লাভ নেই। বিজেপি প্রথম দফায় কুপোকাত হয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে।” কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অবর্জাভাররা এক্তিয়ার বাহিনী এক্তিয়ার বহির্ভূত কাজ করছে বলেও অভিযোগ করলেন তিনি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল আটটায় মিত্র ইনস্টিটিউটে পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। 


  অভিযোগ উঠছে মঙ্গলবার রাতে ভবানীপুরের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে তাণ্ডব চালায় কেন্দ্রীয় বাহিনী। সেপ্রসঙ্গে মুখ খোলেন অভিষেক। বলেন, “কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিক ভাবে এই কাজ করছে। এটা ওদের এক্তিয়ারের বাইরে। লাগাতার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে চলেছে।” এরপরই আত্মবিশ্বাসী ভঙ্গিতে অভিষেক বলেন, “কোনও লাভ হবে না। প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে। বাড়ি বাড়ি গিয়ে রেড করা যায় না এভাবে। যা করছে তাতে মুখ থুবড়ে পড়বে।” উল্লেখ্য বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের ১৪২ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব। ঘণ্টাখানেকের মধ্যে অর্থাৎ সকাল ৮টা নাগাদ আচমকা কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ও। যা বাংলার নির্বাচনী পরিবেশে নতুূন ছবি। সাধারণত ভোটের দিনগুলিতে তৃণমূল সুপ্রিমো বাড়িতেই থাকেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.