Type Here to Get Search Results !

ধনধান্য অডিটোরিয়ামে আবার চলেছে গীতাপাঠ

 ধনধান্য অডিটোরিয়ামে আবার চলেছে গীতাপাঠ



   আবার গীতাপাঠ। শুভেন্দু অধিকারীর নিজের এক সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হয়েছিল গীতাপাঠ। ১১ তারিখ থেকে আবার শুরু হয়েছে গীতাপাঠ। চলবে ১৭ তারিখ পর্যন্ত। ভবানীপুর এলাকার ৭০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, প্রধানত মারোয়াড়ি ও গুজরাটি সম্প্রদায়ের প্রায় দুই হাজার ভক্ত প্রতিদিন এই আধ্যাত্মিক আসরে যোগ দিচ্ছেন। ১৭ মে, তথা আগামী রবিবার এই অনুষ্ঠানের সমাপ্তি। শুক্রবার রাত আটটা নাগাদ হঠাৎ ধনধান্য অডিটোরিয়াম কর্তৃপক্ষের তরফে আয়োজকদের জানানো হয়, ১৭ তারিখের হল বুকিংটি বাতিল করা হয়েছে। ওইদিন ওই অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে বলে হল কর্তৃপক্ষের তরফে জানানো হয়।  


   প্রায় ছ’মাস আগে থেকে হল বুক করে হওয়া ওই ধর্মীয় অনুষ্ঠান মাত্র ২৪ ঘণ্টার নোটিশে বাতিল করার কথা জানানোয় চাঞ্চল্য পড়ে। আয়োজকদের তরফেই প্রশ্ন ওঠে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সনাতনী আদর্শে বিশ্বাসী এবং ওই ভবানীপুর কেন্দ্রেরই বিধায়ক, সেখানে তাঁর কর্মসূচির দোহাই দিয়ে কেন এমন ধর্মীয় অনুষ্ঠান বাতিল করা হবে? আয়োজকদের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলা হয়, এত অল্প সময়ের মধ্যে তাঁদের পক্ষে বিকল্প জায়গা ঠিক করা অসম্ভব এবং এভাবে অনুষ্ঠানটি বাতিল হলে মানুষের ভাবাবেগে আঘাত লাগবে। শুক্রবার রাতেই বিষয়টি শুভেন্দুর নজরে যেতে তিনি তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.