Type Here to Get Search Results !

চাকরি প্রার্থীদের বয়সসীমা বাড়ানো হলো ৫ বছর

 চাকরি প্রার্থীদের বয়সসীমা বাড়ানো হলো ৫ বছর 



  তৃণমূল সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি গেছে কয়েক হাজার প্রার্থীর। বয়স এগিয়ে গেছে অনেকের। এবার সব দিক বিবেচনা করে সরকারি চাকরি প্রার্থীদের বয়স বেশ কিছুটা বাড়ানো হলো। প্রত্যেক সরকারি চাকরির পরীক্ষায় বসার জন্য সর্বোচ্চ বয়সসীমা রয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বিভিন্ন। গত ৯ মে শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, চাকরির পরীক্ষার ক্ষেত্রে ৫ বছর বয়সসীমা বাড়ানো হবে। তারপর এদিন নির্দেশিকা জারি করে অর্থ দফতর জানিয়ে দিল, নতুন নিয়ম কার্যকর ধরা হবে গত ১১ মে থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের ২ দিন পর থেকে।


   নির্দেশিকায় বলা হয়েছে, গ্রুপ ‘এ’ পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর। গ্রুপ ‘বি’ পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪৪ বছর। গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪৫ বছর। যেসব পদে আগে থেকেই এর চেয়ে বেশি বয়সসীমা ছিল, তা অপরিবর্তিত থাকবে। পাবলিক সার্ভিস কমিশনের বাইরে অন্যান্য নিয়োগ ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা হবে ৪৫ বছর।

ভোটের প্রচারে বিজেপি নেতারা বারবার অভিযোগ করেছিলেন, তৃণমূল আমলে রাজ্যে সরকারি নিয়োগ পরীক্ষা না হওয়ায় চাকরির পরীক্ষায় বসার সর্বোচ্চ বয়সসীমা অনেকে পেরিয়ে গিয়েছেন। তাঁদের সুযোগ দিতেই সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বাড়ানোর কথা জানিয়েছিল বিজেপি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.