Type Here to Get Search Results !

বিজেপির শপথ গ্রহনের সময় তৃণমূলের সমস্ত পার্টি অফিসে রবীন্দ্রসংগীত বাজানোর নির্দেশ মমতার

 বিজেপির শপথ গ্রহনের সময় তৃণমূলের সমস্ত পার্টি অফিসে রবীন্দ্রসংগীত বাজানোর নির্দেশ মমতার 



   মমতা পদত্যাগ করছেন না। তিনি মনে করেন তৃণমূল হারে নি, হারানো হয়েছে। এদিকে ২৫ বৈশাখ কবিগুরুর জন্মদিনে নতুন সরকার শপথ নেবে। মমতা সাফ জানিয়ে দেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।” নতুন সরকারের শপথের দিন দলীয় কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশও দেন তিনি। নির্বাচন কমিশনের তরফে জানানো ভোটের ফলাফল অনুযায়ী ছাব্বিশের ভোটে ২০৭ আসনে জয়ী বিজেপি। হেরে গিয়েছে তৃণমূল। অথচ ভোটের ফল মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা রয়েছে তাঁর।


  এই প্রসঙ্গে মমতা আরও বলেন, “আদালতে আমি, চন্দ্রিমা আবার আদালতে প্র্যাকট্রিস করব। নানা মামলা যা হচ্ছে আমি, চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায় সবাই আইনজীবী হিসাবে দেখব।” এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষের স্বার্থে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করেন মমতা। এদিনের বৈঠকে দলের ‘দুঃসময়ে’ সকলকে আরও একজোট হয়ে চলার বার্তা দেন তৃণমূলনেত্রী। দলীয় নেতা-কর্মীদের একাংশের মতে, এমন ভরাডুবির নেপথ্যে রয়েছে অন্তর্ঘাত। সেকথা মাথায় রেখে এদিন মমতা বলেন, “যে বা যারা অন্তর্ঘাত করছে তাদের নাম দিন।” দল যে ভিতর থেকে ভাঙছে, তার বোধহয় প্রাথমিক ইঙ্গিত পেয়েছেন মমতা। দলে ভাঙনের আশঙ্কা যে প্রবল মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে প্রকাশ করেছিলেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.