Type Here to Get Search Results !

মোদী ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের রসায়ন নিয়ে রসিকতা কম হচ্ছে না

 আন্তর্জাতিক 


মোদী ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের রসায়ন নিয়ে রসিকতা কম হচ্ছে না 



  পাঁচ দিনের বিদেশ সফরের শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য তিনি নিয়ে গেলেন বিশেষ উপহার। কী সেই উপহার? এক প্যাকেট টফি। যে সে টফি নয় এটা, পার্লে-র মেলোডি টফি। এর নেপথ্যে রয়েছে মোদী-মেলোনির সম্পর্ক। দুই রাষ্ট্রনেতার বিশেষ বন্ধুত্ব, রসায়ন আগেই নজর কেড়েছিল সবার। ভালোবেসেই প্রধানমন্ত্রী মোদী ও জর্জিয়া মেলোনির নাম মিলিয়ে ভক্তরা ডাকেন ‘মেলোডি’ বলে। এবার মেলোডিই উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী। 


  সোশ্যাল মিডিয়ায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পোস্ট করেছেন ওই ভিডিয়ো, যেখানে প্রধানমন্ত্রী মোদী মেলোডি টফির প্যাকেট তুলে দিচ্ছেন তাঁর হাতে। হাসিমুখে দুজনে ক্যামেরার দিকে তাকিয়ে পোজও দেন। ভিডিয়োয় মেলোনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী খুব খুব ভালো একটা টফি এনেছেন উপহার হিসাবে”। পাশ থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “মেলোডি”। ভিডিয়োর ক্যাপশনেও ইটালির প্রধানমন্ত্রী মেলোনি লিখেছেন, “থ্যাঙ্ক ইউ ফর দ্য গিফ্ট”। প্রসঙ্গত, মঙ্গলবারই রোমে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানিয়ে ইটালির প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “ওয়েলকাম টু রোম, মাই ফ্রেন্ড!”একসঙ্গে নৈশভোজ করেন মোদী ও মেলোনি। এরপরে তারা ঐতিহাসিক রোমের কলোজিয়ামেও ঘুরতে যান। ভারত-ইটালির সম্পর্ক আরও মজবুত করা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবিও পোস্ট করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.