Type Here to Get Search Results !

ভারতের বিপদে হাত বাড়িয়ে দিলো পাকিস্তানের নৌসেনা

 আন্তর্জাতিক 


ভারতের বিপদে হাত বাড়িয়ে দিলো পাকিস্তানের নৌসেনা 



  ভারত ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানকে। এমন ঘটনা সচরাচর ঘটে না। যান্ত্রিক ত্রুটির কারণে আরব সাগরে আটকে পড়েছিল একটি ভারতীয় জাহাজ। বিপদ সংকেত পেয়ে পাশে দাঁড়াল পাকিস্তানি নৌবাহিনী! ভারতীয় জাহাজের নাবিকদের জন্য খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সাহায্যের ব্যবস্তা করে পাক নৌসেনা। এমভি গৌতম নামের জাহাজটি ওমান থেকে ভারতে আসছিল। আরব সাগরে এসে গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে সেটি থমকে যায়। কোনও ভাবেই এগোনো সম্ভব হচ্ছিল না বলেই বিপদ সংকতে পাঠায় সেটি। এর পরেই ভারতীয় জাহাজের পাশে দাঁড়াল পাক নৌবাহিনীর একটি জাহাজ। জানা গিয়েছে, মুম্বইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার ইসলামাবাদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চায়। এর পরেই এমভি গৌতমে থাকা ছ’জন ভারতীয় ও এক ইন্দোনেশীয় নাবিকের জন্য উদ্ধার ও সহায়তা অভিযান শুরু করে পাকিস্তানি নৌবাহিনী।


   এর জন্য পিএমএসএস নামের একটি জাহাজকে কাজে লাগানো হয়। পাক নৌসেনা এক বিবৃতিতে জানিয়েছে, বিপদে পড়া নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এমভি গৌতমের কর্মীদের খাদ্য, চিকিৎসা সহায়তা করা হয়েছে। এইসঙ্গে কারিগরি সহায়তা-সহ জরুরি সাহায্য প্রদান করা হয়। এই উদ্ধার ও সহায়তা অভিযানে পাক নৌবাহিনীকে সাহায্য করেছে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ)। 


  জানা গিয়েছে, মুম্বইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার ইসলামাবাদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চায়। এর পরেই এমভি গৌতমে থাকা ছ’জন ভারতীয় ও এক ইন্দোনেশীয় নাবিকের জন্য উদ্ধার ও সহায়তা অভিযান শুরু করে পাকিস্তানি নৌবাহিনী। এর জন্য পিএমএসএস নামের একটি জাহাজকে কাজে লাগানো হয়। পাক নৌসেনা এক বিবৃতিতে জানিয়েছে, বিপদে পড়া নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এমভি গৌতমের কর্মীদের খাদ্য, চিকিৎসা সহায়তা করা হয়েছে। এইসঙ্গে কারিগরি সহায়তা-সহ জরুরি সাহায্য প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.