Type Here to Get Search Results !

অনিক দত্তর শেষকৃত্যে কাদের আসা উচিত না - তার একটা সীমারেখা দিলেন জীতু কমল

 বিনোদন 


অনিক দত্তর শেষকৃত্যে কাদের আসা উচিত না - তার একটা সীমারেখা দিলেন জীতু কমল 



  আনীক দত্তর অসময়ের মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না। আজ তাঁর অনীকের শেষকৃত‍্য। তা নিয়ে কিছুটা হলেও জলঘোলা তৈরী হয়েছে। প্রয়াত পরিচালক অনীক দত্তর ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের আদলে তৈরি ‘অপরাজিত রায়’ চরিত্রে অভিনয় করে রাতারাতি লাইমলাইটে এসেছিলেন জীতু কমল। তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ও মাইলস্টোন পারফরম্যান্স ছিল সেটি। বুধবার অনীক দত্তর আকস্মিক মৃত্যুর পর টলিপাড়ার অনেকেই শোকপ্রকাশ করলেও জীতু কিন্তু সম্পূর্ণ নীরব ছিলেন। কোনও সংবাদমাধ্যমের কাছেই তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। কিন্তু সেই স্তব্ধতা ভেঙে অবশেষে সোশাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেতা। আর মুখ খুলেই টলিপাড়ার একাংশকে নিশানা করে এক বিস্ফোরক পোস্ট করলেন জীতু, যা নিয়ে এই মুহূর্তে সোশাল মিডিয়ায় শোরগোল। অনীক দত্তর শেষকৃত্যের খবর ও সময়সূচি শেয়ার করার পাশাপাশি এক তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অনীকের সত্যজিৎ জীতু । 


  অনীকের পরিবারের সম্মতিতেই এই পোস্ট করছেন জানিয়ে অভিনেতা সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছেন এক বিশেষ শ্রেণীর মানুষের ওপর।নিজের ফেসবুক প্রোফাইলে জীতু কমল লিখেছেন, অনীক দাকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে যেন সবাই মুখ দেখাতে না আসেন। এই পোস্টে জীতু লিখলেন, “যারা অনীক দত্তর পিঠপিছু প্রচুর নিন্দা করতেন, গালি দিতেন, প্রতিনিয়ত ওর কাজগুলোকে নষ্ট করেছেন, মানসিকভাবে ভেঙে দিয়েছেন, তারা দয়া করে আসবেন না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.