বাঙালির ধুতি-পাঞ্জাবী পরে দিল্লিতে মোদী বললেন 'ভারত মাতা কী জয়’
প্রধানমন্ত্রী অবশ্য আগেই বলেছিলেন, বিজেপি জিতবে ও তিনি শুভেচ্ছা বার্তা জানাবেন। তিনি উপস্থিত থাকবার শপথ গ্রহণ অনুষ্ঠানে। সোমবার সন্ধ্যায় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল নয়াদিল্লির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় কার্যালয়। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের অভাবনীয় সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেখানে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। পরনে চিরাচরিত বাঙালি ধুতি-পাঞ্জাবি, মুখে ‘ভারত মাতা কী জয়’ ধ্বনি—প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট করে দিলেন যে,বাংলার মাটিতে এক নতুন সূর্যোদয় ঘটেছে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণের শুরুতেই এই দিনটিকে ‘ঐতিহাসিক ও অভূতপূর্ব’ বলে অভিহিত করেন। তিনি বলেন,”নারী শক্তি আজ বিকশিত ভারতের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। কংগ্রেস ও তার সহযোগীরা ‘নারী শক্তি বন্দন’ বিলে বাধা দিয়ে নারীশক্তির অপমান করেছিল, যার যোগ্য জবাব বাংলার মা-বোনেরা দিয়েছেন। মোদীর কথায়, “কংগ্রেস, তৃণমূল (TMC) ও ডিএমকে (DMK)-কে এদেশের মা-বোনেরা আজ উচিত শিক্ষা দিয়েছেন।”
বাংলার রাজনৈতিক ইতিহাসকে স্পর্শ করে প্রধানমন্ত্রী বলেন,”আজ ডক্টর শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেয়েছে। তিনি যে বাংলার স্বপ্ন দেখেছিলেন,৪ মে ২০২৬-এ বাংলার মানুষ সেই সুযোগ বিজেপি কর্মীদের হাতে তুলে দিয়েছেন।” তিনি আরও যোগ করেন, “ভয়মুক্ত সমাজ দীর্ঘদিনের রাজনৈতিক হিংসার অবসান ঘটিয়ে বাংলা আজ ভয়মুক্ত হয়েছে।” প্রধানমন্ত্রী কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন,”কংগ্রেস আজ আর্বান নকশালদের আখড়ায় পরিণত হয়েছে। যে মাওবাদ জঙ্গল থেকে শেষ হয়ে যাচ্ছে, কংগ্রেস তাকে নিজেদের দলের অন্দরে জায়গা দিচ্ছে।”
