এবার অভিযুক্ত নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা
এখন একটা বিষয় পরিষ্কার হচ্ছে গত ১৫ বছরের বাংলার শাসক দলের একটা বড়ো অংশ চোর-ডাকতে পরিণত হয়েছিল। ওদের ১৫ ছেড়ের লুঠের সাম্রাজ্য ভাঙতেই সব সামনে এসে উপস্থিত হচ্ছে। সরকারি ত্রাণসামগ্রী বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল চেয়ারম্যানের বাড়ির পাশের ক্লাবে। ত্রিপল, কম্বল ও তন্তুজের শাড়ি মজুত রাখার অভিযোগে আটক নদিয়ার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। শনিবার ভোররাত ৩টে ৪০ নাগাদ তাঁকে আটক করে পুলিশ। নিজ বাসভবন থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নবদ্বীপ থানায়। বাড়ির বাইরে জনরোষের মুখেও পড়েন এই তৃণমূল নেতা। পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময়, জুতো, জলের বোতল ছোড়ে সাধারণ মানুষ। একটি জুতো গিয়ে পরে বিমান সাহার মাথাতে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা ত্রাণ সামগ্রী মজুত ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পুরপ্রধান। পুলিশ তদন্ত শুরু করেছে।
