Type Here to Get Search Results !

অভিষেকের বাড়ির অন্দরে ঠিক কি কি রয়েছে ইঞ্চি মিলিয়ে তার তথ্য চাইল কলকাতায় পুলিশ

 অভিষেকের বাড়ির অন্দরে ঠিক কি কি রয়েছে ইঞ্চি মিলিয়ে  তার তথ্য চাইল কলকাতায় পুলিশ 



  আবার বিপাকে অভিষেক। তার 'শান্তিনিকেতন' বিল্ডিং এখন পুলিশের কড়া নজরে। জানা যাচ্ছে, বর্তমানে বাড়ির ভিতরে নতুন করে কী কী অংশ তৈরি হয়েছে, সেটা এলিভিশন কপিতে এঁকে জমা করতে হবে কলকাতা পুরসভার কাছে। এবার এমনই নির্দেশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন বিল্ডিং-সহ অন্যান্য সম্পত্তিতে। কলকাতা পৌরসভার কাছে যে এলিভেশন কপি রয়েছে অর্থাৎ বাড়ি তৈরির সময় যেটা জমা পড়েছিল, সেই কপির সঙ্গে বর্তমান কপি মিলিয়ে দেখা হবে।


   পুরসভা সূত্রে খবর, বিল্ডিং বিভাগের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতি ইঞ্চি ধরে ধরে যেন এই এলিভিশন কপিতে নকশা আঁকা হয়। এলবিএসকে দিয়ে পুরো কাজ শেষ করতে হবে। বিল্ডিং বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, নিখুঁত তথ্য পেতেই নতুন করে এই এলিভিশন কপি চাওয়া হয়েছে। বিল্ডিং আইন অনুযায়ী যাবতীয় তথ্য তলব করা হয়েছে। এই নতুন নকশাই বলে দেবে অনুমতিবিহীন অংশের কাজ করা হয়েছে এবং কতটা করা হয়েছে। বিল্ডিং বিভাগ সূত্রের খবর, নির্মাণ নকশা অনুমোদন নেওয়ার সময় নির্মাণের কোথায় কোথায় কী কী করা হচ্ছে, তার একটি আঁকা বা স্কেচ নকশা আবেদনের সঙ্গে জমা করতে হয়। যা বিল্ডিং আইন অনুযায়ী বাধ্যতামূলক। যার একটি নথি থাকে বিল্ডিং বিভাগে, অপরটি থাকে আবেদনকারীর কাছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.