Type Here to Get Search Results !

২০ মে উত্তরবঙ্গ সফরে শুভেন্দু

 ২০ মে উত্তরবঙ্গ সফরে শুভেন্দু 



  বিজেপির 'গড়' বলে পরিচিত উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু। আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফর ঘিরে এখন থেকেই তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। ছাব্বিশ নির্বাচনের যুদ্ধে উত্তরবঙ্গে পদ্মঝড়ে কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল। কয়েকটি জেলায় খাতাও খুলতে পারেনি ঘাসফুল শিবির। বিজেপিকে দু’হাত ভরে ভোট দিয়েছে জনসাধারণ। তাই নতুন সরকারের উপর প্রত্যাশার চাপও অনেক। এ দিকে তৃণমূল জামানায় উন্নয়ন নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে।


  আইআইটি, এইমস, ক্যানসার হাসপাতালের মতো প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছে। এছাড়াও সামগ্রিক উন্নয়নের বার্তা দিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই নির্বাচনে জেতার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রথম উত্তরবঙ্গ সফর ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তিনি কী বার্তা দেন সেই তাকিয়ে সব মহল। উত্তরবঙ্গ সফরের পর ২১ তারিখ দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার প্রশাসনকে বৈঠকে বসবেন তিনি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমান এই পাঁচ জেলার সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। ৫ জেলাগুলিতে কোন কোন প্রকল্পের কাজ চলছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.