Type Here to Get Search Results !

আমেরিকার নতুন শান্তি প্রস্তাব

 আন্তর্জাতিক 


আমেরিকার নতুন শান্তি প্রস্তাব



  আমেরিকা ইরানকে নতুন শান্তি প্রস্তাব দিয়েই ক্ষান্ত হয় নি, সঙ্গে বলে রেখেছে সেই প্রস্তাব যদি ইরান না মানে তাহলে ইরানের উপর বোমা মারবে আমেরিকা। আশঙ্কা সত্যি করে মধ্যপ্রাচ্যে ফের শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। সংযুক্ত আরব আমিরশাহীর তেল ভাণ্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এহেন পরিস্থিতিতে ইরানকে নতুন শান্তি প্রস্তাব পাঠাল আমেরিকা। এখনও জানা যায়নি, তেহরান প্রস্তাবের জবাবে কী জানাতে চলেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করলে তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।

ইরান ও আমেরিকার মধ্যে শান্তি প্রস্তাব নিয়ে সরাসরি আলোচনা হচ্ছে না। এখানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সাম্প্রতিক প্রস্তাবও ইসলামাবাদের মাধ্যমেই ইরানের কাছে পৌঁছে গিয়েছে। আবার তাদের মাধ্যমেই ইরান তার জবাব পাঠাবে। এখন দেখার, এই প্রস্তাব যুদ্ধে রাশ টানতে পারে কিনা।


  এদিকে সম্প্রতি হরমুজ থেকে জাহাজগুলিকে নিরাপদে বের করতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনার নিরাপত্তায় গত ২ দিনে ৩টি জাহাজকে হরমুজ থেকে বেরও করা হয়। তবে সেই পদক্ষেপে দাড়ি টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানা যাচ্ছে, পাকিস্তানের অনুরোধেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে হরমুজে আগের মতোই আমেরিকা অবরোধ চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। আমেরিকার এই অভিযান স্থগিত করার ঘটনাকে নিজেদের জয় বলে দাবি করেছে ইরান। তেহরান জানিয়েছে, আমেরিকা হরমুজ খোলার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়ে পিছু হটেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.