Type Here to Get Search Results !

রীল বানানোর নেশায় এ কী ভয়ঙ্কর ঝুঁকি নিলেন তিনি!

 অফবিট 


রীল বানানোর নেশায় এ কী ভয়ঙ্কর ঝুঁকি নিলেন তিনি!



  রিলের নেশায় ভয়ংকর দুর্ঘটনা, মৃত্যু লেগেই রয়েছে। তবু হুঁশ নেই একশ্রেণির মানুষের। এবার লখনউতে ব্যস্ত রাস্তায় হাত ছেড়ে পদ্মাসনে স্কুটার চালাতে দেখা গেল এক ব্যক্তিকে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখে নেটাগরিকরা প্রশ্ন তুলছে, কবে সচেতন হবে মানুষ? অনেকেই পুলিশ বিভাগকে ট্যাগ করেছে ভিডিওটি। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারির খবর নেই। নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি রাতের। লখনউর গোমতি নগর এলাকায় একটি ব্যস্ত রাস্তায় হলুদ রঙের স্কুটারে দেখা যায় মধ্য বয়সি এক ব্যক্তিকে।


  চোখে চশমা-হলুদ টিশার্ট পরা ওই ব্যক্তিকে পদ্মাসনে স্কুটারের সিটে বসে থাকতে দেখা গিয়েছে। হ্যান্ডেলে থেকে হাতও ছেড়ে দেন তিনি। বেশ কিছুক্ষণ ধরে এই স্টান্ট চলে। পথচলতি অন্য লোকেরা বারণ করলেও কারও কথায় কোন দেননি ওই ব্যক্তি। ভাইরাল ভিডিওতে যে স্কুটারটি দেখা গিয়েছে, সেটিতে কোনও নম্বর প্লেটও ছিল না। নেটাগরিকরা বলছেন, ওই ব্যক্তি কেবল নিজের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলেননি, পাশাপাশি এর ফলে অন্যরাও বড়সড় বিপদের মধ্যে পড়তে পারতেন। অনেকেই লখনউ পুলিশ এবং ট্রাফিক পুলিশকে ট্যাগ করে ভিডিওটি শেয়ার করেন। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একজন লিখেছেন, “নম্বরহীন স্কুটার, কোনও সুরক্ষা সরঞ্জাম নেই এবং সাধারণ জ্ঞানের চরম অভাব।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.