Type Here to Get Search Results !

মধ্যরাতে বাংলা ফিরে গেলো উত্তর প্রদেশে - হাওড়া স্টেশনের বাইরে চললো বুলডোজার

 মধ্যরাতে বাংলা ফিরে গেলো উত্তর প্রদেশে - হাওড়া স্টেশনের বাইরে চললো বুলডোজার 



   ধীরে ধীরে কি স্বরূপে ফিরছে বাংলা? চালু হচ্ছে বুলডোজার সংস্কৃতি! তাই তো মনে হচ্ছে। শনিবার গভীর রাতে হাওড়া স্টেশনের বাইরে চলল বড় আকারের উচ্ছেদ অভিযান। স্টেশনের বাইরে গঙ্গা ঘাট ও বাসস্ট্যান্ডের চারপাশের ফুটপাত এবং সরকারি রাস্তায় থাকা অবৈধ দোকানগুলিকে ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসনের বুলডোজার। বছরের পর বছর ধরে ফুটপাত ও সরকারি রাস্তা দখল করে থাকা দোকানদারদের উচ্ছেদ করার জন্য এই অভিযান চালানো হয়। সরকারি জমি থেকে দোকানদারদের উচ্ছেদ করার জন্য এই অভিযান, সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 


  যে জায়গায় এই অভিযান চালানো হয়, সেই এলাকাটি পুরোপুরি রেলওয়ের এখতিয়ারভুক্ত। তাই অভিযান চলার সময় IOW, RPF এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক-সহ একটি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। প্রশাসন কোনও কালবিলম্ব না করে বুলডোজার দিয়ে স্থায়ী ও অস্থায়ী -দুই ধরনের বৈআইনি দোকান ভেঙে দিয়ে, পুরো এলাকা খালি করে দেয়।একটি সূত্রে দাবি করা হচ্ছে, উচ্ছেদ অভিযানের সময় কোনও অনাকাঙ্খিত ঘটনা, প্রতিবাদ, বিক্ষোভ যাতে না ঘটে সেদিকে নজর দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুরো এলাকাকে কার্যত পুলিশ ব্যরিকেডে পরিণত করা হয়। প্রশাসনিক কর্তারা ব্যক্তিগত ভাবে গোটা বিষয়টির উপর নজরদারি চালান। ফলে কোনও বড় ধরনের প্রতিবাদ দানা বাঁধতে পারেনি। তবে আচমকা এমন পদক্ষেপে দোকানদারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.