Type Here to Get Search Results !

তৃণমূলের কোনো প্রার্থী ছাড়াই শুরু হয়েছে ফলতার ভোট গণনা

 



  বেশ শান্তিতেই শুরু হলো ভোট  গণনা। অশান্তির কোনো ইঙ্গিত কোথাও নেই। রবিবার ফের রাজ্যে ভোটগণনা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভার ভোটের ফলঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে ফলাফল যে কী হতে পারে, তা আগে থেকেই স্পষ্ট। কারণ, রাজ্যে ক্ষমতার পালাবদলের ঝড়ে কার্যত বিজেপির সামনে উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এমন প্রেক্ষিতে দাঁড়িয়ে গত ২১ মে পুনর্নির্বাচন হয় ফলতা বিধানসভায়। আর তাতে প্রতিদ্বন্দ্বীতাই করেননি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান। নির্বাচনের দু'দিন আগে ভোট থেকে সরে দাঁড়ান তিনি। এমন পরিস্থিতিতে বিজেপির সামনে ছিল খোলা মাঠ। সেই মাঠে জয়ের ব্যবধান পদ্ম শিবির কতটা বাড়িয়ে রাখতে পারল সেই উত্তর মিলবে আজই।


    জাহাঙ্গিরের সরে যাওয়ার পর ফলতায় মোট পাঁচজন প্রার্থী লড়াই করেছেন। সেই তালিকায় BJP ছাড়াও রয়েছে কংগ্রেস এবং CPIM-ও। বিজেপির থেকে তারা কতটা ভোট কাটতে পারেন, তার উত্তরও আজ পাওয়া যাবে। তবে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ফলতা পুনর্নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। প্রায় ৮৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন পুনর্নির্বাচনে। তবে জয় নেই কোনও সন্দেহ নেই বিজেপি শিবিরের অন্দরে। শুধু দেখার মার্জিন কতটা নিয়ে এগিয়ে থাকা যায়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.