Type Here to Get Search Results !

অবৈধ অণুপ্রবেশকারীরা স্বেচ্ছায় বাংলা দেশ চলে গেলে কোনো ব্যবস্থা নেবে না পশ্চিমবঙ্গ সরকার - অমিত শাহ

 অবৈধ অণুপ্রবেশকারীরা স্বেচ্ছায় বাংলা দেশ চলে গেলে কোনো ব্যবস্থা নেবে না পশ্চিমবঙ্গ সরকার - অমিত শাহ 



    শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় শুরু হয়েছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে অনেক অবৈধ বসবাসকারীকে পাঠানো হচ্ছে বাংলাদেশে। শাহের ৩ডি নির্দেশের পরই তৎপর বঙ্গ বিজেপি সরকার (West Bengal BJP Government)। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার (Holding Centre) তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহেই দেখা যাচ্ছে, সীমান্তে ভিড় করছে বহু বাংলাদেশী। বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বসিরহাটের (Basirhat) হাকিমপুরের চেক পোস্টে ভিড় করেছেন অনুপ্রবেশকারী বাংলাদেশীরা। এবার সেইসব অনুপ্রবেশকারীদের জন্য বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটে তিনদিনের সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে থেকেই তিনি দাবি করেন, বাংলার পরিস্থিতিটা বদলে গিয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে। প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার বাংলাদেশী ফিরে যাচ্ছে। শাহ বলেন,”বাংলার মুখ্যমন্ত্রী সম্প্রতি শপথ নিয়েছেন আর পরিবর্তনের মধ্যে দিয়ে চোখে পড়ছে আগে প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার অনুপ্রবেশকারী প্রবেশ করত।


  এখন প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষ ফিরে যেতে শুরু করেছে।” এই প্রসঙ্গ টেনেই তিনি জানান, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীরা স্বেচ্ছায় দেশ ছাড়লে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না পশ্চিমবঙ্গ সরকার। অমিত শাহ আরও জানিয়েছেন, স্বেচ্ছায় ভারত ছেড়ে চলে গেলে পশ্চিমবঙ্গ সরকার কোনও কেস ফাইল করবে না। এমনকী, বিনা বাধায় সীমান্ত অতিক্রম করতে সব রকম সাহায্য করবে বাংলার নতুন বিজেপি সরকার। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে অমিত শাহের অভিযোগ, পশ্চিমবঙ্গে নির্বিচারে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে আগের সরকার। তিনি আরও বলেন,”পশ্চিমবঙ্গ নির্বাচনে রাজ্যের মানুষ দেখিয়ে দিয়েছেন তাঁরা এসআইআর-এর পাশে আছেন। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে দেশে অনুপ্রবেশ বরদাস্ত করা উচিত নয়।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.