Type Here to Get Search Results !

আজ দিল্লিতে শুভেন্দু - এক গুচ্ছ গুরুত্বপূর্ণ মিটিং

 আজ দিল্লিতে শুভেন্দু - এক গুচ্ছ গুরুত্বপূর্ণ মিটিং 





   মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম শুভেন্দু দিল্লি যাচ্ছে। হাতে আছে একাধিক অনুষ্ঠান। 

নবান্ন সূত্রে খবর, আজ সকালে প্রথমে বেলুড় মঠে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেখান থেকে দুর্গাপুরে গিয়ে একটি বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর৷ সেই বৈঠক শেষ করেই অণ্ডাল বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর৷ জানা গিয়েছে, দিল্লিতে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর৷ বুধবারই দিল্লি গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ ফলে দিল্লিতে শুভেন্দু অধিকারী পৌঁছনোর পর রাজ্য মন্ত্রিসভা গঠন নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷


  পাশাপাশি, দিল্লি গিয়ে রাজ্যে বকেয়া প্রকল্প নিয়েও কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে খবর৷ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাজ্যে আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের সব সামাজিক প্রকল্পই এবার চালু করা হবে৷ যেহেতু মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথমবার দিল্লি যাচ্ছেন, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ শুক্রবার সন্ধ্যায় কলকাতায় ফেরার কথা শুভেন্দু অধিকারীর৷ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী৷ তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি বন্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি৷ গতকালই মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতোই বিএসএফ-কে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য ২৭ কিলোমিটার জমি তুলে দিয়েছে রাজ্য সরকার৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.