Type Here to Get Search Results !

শহর জুড়ে ইডির তল্লাশি শুরু - বিষয় সোনা পাপ্পু

 শহর জুড়ে ইডির তল্লাশি শুরু - বিষয় সোনা পাপ্পু 



  জমি মাফিয়া তৃণমূল ঘনিষ্ঠ সোমা পাপ্পুকে গ্রেফতার করার পরেই ইডির হাতে বেশ কিছুতথ্য আসে। আর সেই তথ্যর ভিত্তিতেই শুক্রবার সকাল থেকে মাঠে নেমে পড়েছে ইডি।

শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। সব মিলিয়ে আট থেকে ১০টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, পার্ক স্ট্রিট, বালিগঞ্জ, ভবানীপুরে পৌঁছে গিয়েছে ইডির টিম। ভবানীপুরে আশুবিশ্বাস রোডে প্রোমোটার অতুল কাঠারিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। বাড়ি ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গিয়েছে, আতুল কাঠারিয়ার সঙ্গে সোনা পাপ্পুর লিঙ্ক ছিল বলে ইডি সূত্রে খবর। এছাড়া, বালিগঞ্জ প্লেসের এক বিলাবহুল বাড়িতে পৌঁছেছে ইডির আরও একটা টিম। সেখানেও তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে, ৪, রয়েড স্ট্রিট, কলকাতা ৭০০১৬ ঠিকানায় একটি ক্যাফেতেও হানা দিয়েছে ইডি।


  এছাড়া, জানা গিয়েছে, নিউটাউনে যে CRPF ক্যাম্প রয়েছে, সেখান থেকে আরও জওয়ানদের ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তাঁরা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন। এদিকে, শুক্রবার সাত সকালে মুর্শিদাবাদের কান্দিতেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা। জমি সংক্রান্ত মামলায় ইডির হেফাজতে রয়েছেন কালীঘাট থানার প্রাক্তন আইসি তথা ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। এবার কান্দিতে তাঁর প্রাসাদোপম বাড়িতেই তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। সোনা পাপ্পুর জমি জালিয়াতি মামলায় ইডির এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য পায় তারা। ইডি সূত্রে খবর, একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার যেমন প্রক্রিয়া হয়েছে। অন্যদিকে, সেই সমস্ত টাকা একাধিক প্রভাবশালীদের কাছেও পৌঁছে গিয়েছিল বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ইডি সূত্রে দাবি, সেই সমস্ত প্রভাবশালীদের মাধ্যমে একাধিক সংস্থায় টাকা খাটানো হয়েছিল। এই তথ্যগুলি হাতে আসার পরই ইডির অভিযান শুরু হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.