লিপস অ্যান্ড বাউন্ডস ২৪টা প্রপার্টি - খুলে বলেন শুভেন্দু
এবার আবার নতুন বিতর্ক
লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে। খেলা সম্পূর্ণ জমে উঠছে। লিপস অ্যান্ড বাউন্ডস ২৪টা প্রপার্টি', ফলতার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, কলকাতা কর্পোরেশন থেকে 'প্রপার্টির তালিকা' সংগ্রহ করেছেন। তাঁর কথায়, 'মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্টটা আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্ডস ২৪টা প্রপার্টি কলকাতায়! আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘরছাড়া আছে দেখান না আমাকে!' সামনেই ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। শনিবার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার (Debangshu Panda) সমর্থনে আয়োজিত সভায় একাধিক বিজেপি নেতা উপস্থিত ছিলেন। এদিন শুভেন্দুর বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়েই ছিল ডায়মন্ড হারবার মডেল, ভোট সন্ত্রাস, ঘরছাড়া বিজেপি কর্মী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলোধনা।
শুভেন্দুর অভিযোগ, গত এক দশক ধরে ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় মানুষ স্বাধীন ভাবে ভোট দিতে পারেননি। তাঁর দাবি, 'এই পুনর্নির্বাচন শুধু একটা এমএলএ জেতানোর নির্বাচন নয়। এটা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই।' বিজেপি কর্মীদের উপর অত্যাচার, ঘরছাড়া এবং রাজনৈতিক হিংসার অভিযোগও তোলেন।শুভেন্দু আরও বলেন, 'পুলিশকে বলেছি, গত পাঁচ বছরে যত অত্যাচার হয়েছে, অভিযোগ নিতে হবে। FIR করতে হবে। কোনও গুন্ডা বাড়িতে থাকবে না।' তিনি অভিযোগ করেন, আবাস যোজনা, আমফানের টাকা, কৃষক প্রকল্প-সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।ডায়মন্ড হারবার মডেল নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, 'সারা রাজ্যে ঘুরে বড় বড় ডায়লগ দিতেন। বলতেন ডায়মন্ড হারবার মডেল বিশ্ববিখ্যাত হবে। কিন্তু এখানে মানুষ ভোটই দিতে পারেনি।'
