Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



পারদ উর্দ্ধেমুখী। গরমে মানুষ হাঁসফাঁস করছেন। এই অবস্থায় কিছুটা স্বস্তির খবর দিলো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানালো আজ বুধবার বিভিন্ন জেলেয় বৃষ্টি হবে।


  যতদূর জানা যাচ্ছে, আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে কালবৈশাখীর দাপট। শুক্রবার পর্যন্ত কালবৈশাখী খেলা দেখাতে পারে। যার ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত আবহাওয়ার বিস্তারিত আপডেট জেনে নিন। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে কয়েক দিন অস্বস্তিকর পরিবেশ থেকেছে। তাপমাত্রার পারদ চড়েছে অনেকটাই। যদিও তার থেকে কিছুটা হলেও মুক্তি মিলতে পারে আজ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে আশা করাই যায়।  এক্ষেত্রে আজ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির প্রবল পূর্বাভাস থাকছে।  তবে এই সময় কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বেশি। আর সেই তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। ইতিমধ্যেই এই সব জেলায় হলুদ সতর্কতা জারি হয়ে গিয়েছে। এই সব জেলায় বৃষ্টির প্রকোপ থাকবে বেশি। পাশাপাশি বইতে পারে কালবৈশাখী। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি কলকাতাতেও ঝড়বৃষ্টি হবে। তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে রাজ্যের রাজধানীতেও।


  অন্যদিকে দক্ষিণবঙ্গে চরম গরম। আর ঠিক তার উল্টো ছবি ছিল উত্তরবঙ্গে। সেখানে প্রায় রোজই নিয়ম করে ঝড়বৃষ্টি হয়েছে। যার ফলে তাপমাত্রা ছিল একবারেই নিয়ন্ত্রণের মধ্যে। আর এমনই পরিস্থিতি এখন উত্তরবঙ্গে চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.