অফবিট
পুত্রের আশায় মাত্র ২২ বছর বয়সেই ষষ্ঠ সন্তানের জন্ম দিতে ছেলেছে ওই তরুনি
বয়স মাত্র ২২ বছর। এইটুকু বয়সেই ৬ বার সন্তানের জন্ম দিতে চলেছেন! সম্প্রতি প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের এমনই এক ঘটনা। এক চিকিৎসক শেয়ার করেছেন চাঞ্চল্যকর ভিডিও। সেখানে দেখা যাচ্ছে তরুণ এক দম্পতিকে। চিকিৎসকের কাছে এসেছেন তাঁরা। জানিয়েছে, ছেলে চাই তাঁদের। প্রজ্ঞা তোমর নামে এক চিকিৎসক ইনস্টাগ্রামে ওই দম্পতির ভিডিও পোস্ট করেছেন। প্রজ্ঞার প্রশ্নের জবাব অন্তঃসত্ত্বা জানান, মাত্র ১৫ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছে। সেসময়ে রাজস্থানের বাসিন্দা ছিলেন তিনি। পরে স্বামীর সঙ্গে উত্তরপ্রদেশ পাড়ি দেন। ষষ্ঠবারের অন্তঃসত্ত্বা জানান, “আমার পরপর কন্যাসন্তান হচ্ছিল। তবে একটা ছেলে হয়েছে। আরও একটা পুত্রসন্তান চাই আমাদের।”
উল্লেখ্য, মাত্র ২২ বছর বয়সে ইতিমধ্যেই চারটি কন্যা এবং একটি পুত্রের জন্ম দিয়েছেন ওই তরুণী। আপাতত তাঁর গর্ভে রয়েছে ষষ্ঠ সন্তান। পুত্রসন্তানের আশা পূরণ হয়ে যাওয়ার পরেও কেন গর্ভবতী হচ্ছেন? বাবা হতে চলা যুবকের দাবি, একটি পুত্রসন্তান সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। পরিবার রক্ষাতেও যথেষ্ট নয়। সেকারণেই আরেকটি পুত্র চাই তাঁদের। চিকিৎসকের কাছে গিয়ে ওই তরুণী জানিয়েছেন, নানারকম অসুস্থতায় ভুগছেন তিনি। শ্বাসকষ্ট, ঝিমুনি, ব্যথায় জর্জরিত হয়ে পড়েছেন। প্রজ্ঞা মনে করছেন, খুব কম সময়ের মধ্যে বেশিবার গর্ভধারণের কারণেই এসব সমস্যা দেখা দিয়েছে।