Type Here to Get Search Results !

ইজরাইলি যুবক ১৮ বছর ধরে মায়াপুরে সনাতনি ধর্মের পুজো করে আসছেন

 অফবিট 


ইজরাইলি যুবক ১৮ বছর ধরে মায়াপুরে সনাতনি ধর্মের পুজো করে আসছেন 



  জানা গিয়েছে, ২০০৯ সালে ওই যুবক ইজরায়েল ছেড়ে সপরিবারে ভারতে আসেন। তারপর থেকে বাস করছেন নদিয়ার মায়াপুরে। সেখানেই তিনি বৈদিক মন্ত্র, পূজাপাঠ এবং যজ্ঞের রীতিনীতি শিখেছেন। ২০২১ সালে গুরুকুল থেকে তিনি স্নাতক হন। তারপর থেকে যজ্ঞ, যজ্ঞ পরিচালনা, মন্ত্র জপ এবং সনাতন ধর্ম অনলাইনে বিভিন্ন ভাষণ দিয়ে আসছেন। সম্প্রতি তমাল নামে এক যুবক সমাজমাধ্যমে ওই বডি বিল্ডার- ইনফ্লুয়েন্সারের ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ইজরায়েলি যুবকের পরনে রয়েছে সাদা ধুতি, উন্মুক্ত শরীর। গলায় একটি মালা এবং কাঁধে ঝোলানো গেরুয়া কাপড়। চুল নেই।


  তিনি নিজেই নিজেকে সনাতন ধর্মের পূজারী বলে বর্ণনা করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, সকালে সাত্ত্বিক আহারের মাধ্যমে তিনি প্রাতরাশ সাড়ছেন। পাতে রয়েছে শসা, টমেটো, আপেল, টোফু এবং পনির দিয়ে তৈরি বিশেষ একটি খাবার। ভিডিওতে ওই ইনফ্লুয়েন্সার নিজেকে খাঁটি নিরামিষাশী হিসাবেও বর্ণনা করেছেন। আর নিরামিষ খাবার খেয়েই তিনি নিজেকে ‘বডি বিল্ডার’-এ পরিণত করেছেন। নিত্যদিন তিনি নিষ্ঠার সঙ্গে পূজাপাঠেও মগ্ন থাকেন বলে জানা দিয়েছে।সনাতান ধর্মের পূজারী। করেন সাত্ত্বিক আহার। আর সেই খাদ্যাভ্যাসের উপর ভর করেই নিজেকে ‘বডি বিল্ডার’-এ পরিণত করেছেন তিনি। বর্তমানে এই ভাইরাল ইজরায়েলি ইনফ্লুয়েন্সারেই মুগ্ধ নেটপাড়া।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.