বিনোদন
মধ্যেপ্রাচ্যে যুদ্ধের কারণে ভারতে তেলের খুবই সমস্যা। এই অবস্থায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরামর্শ দিয়েছেন, সাবধান গাড়ি ব্যবহার করুন। আনার ওয়ার্ক ফ্রম হোম চালু করুন। এমনকি দৃষ্টান্ত স্থাপন করতে স্বয়ং প্রধানমন্ত্রীসহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা নিজেদের কনভয়ে গাড়ির সংখ্যা এক ধাক্কায় বেশ খানিকটা কমিয়ে এনেছেন।এই চরম সংকটের মুখে টিনসেল টাউনের আর পাঁচজন তারকা যখন নিজেদের বিলাসবহুল ‘জায়েন্ট কনভয়’ নিয়ে ঘুরে বেড়াতে ব্যস্ত, ঠিক তখনই সম্পূর্ণ ব্যতিক্রমী ছবি দেখালেন প্রবীণ অভিনেতা অনুপম খের। প্রধানমন্ত্রীর দূরদর্শী আবেদনে সাড়া দিয়ে নিজের দামি গাড়ি গ্যারেজে রেখে গণপরিবহন তথা ভারতীয় রেলকে বেছে নিলেন তিনি। ট্রেনে চেপেই সারলেন দূরপাল্লার সফর।
বলিউডে অনুপম খেরের রাজনৈতিক অবস্থান কারও অজানা নয়। গেরুয়া শিবিরের প্রতি তার আনুগত্য এবং নিজেকে ‘গর্বিত হিন্দু’ হিসেবে পরিচয় দেওয়া— সবক্ষেত্রেই তিনি বরাবরই সোচ্চার। এবার সংকটের দিনে ‘মোদির সৈনিক’ হিসেবে আমজনতার সামনে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী অভ্যেস গড়ে তোলার অনন্য নজির রাখলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অনুপম। জয়পুর থেকে দিল্লিগামী ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর কামরায় বসে দেশবাসীর উদ্দেশ্যে তাকে বলতে শোনা গেল, “নমস্কার বন্ধুরা, মোদিজির জ্বালানি সাশ্রয় মিশনে দেশের জন্য এটা আমার একটা অত্যন্ত ক্ষুদ্র প্রয়াস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন, আমরা যেন সবাই পেট্রোল ও ডিজেল সাশ্রয়ের চেষ্টা করি। যেখানে সম্ভব, আমাদের গণপরিবহন (পাবলিক ট্রান্সপোর্ট) ব্যবহার করা উচিত।”