Type Here to Get Search Results !

FIR বাতিলের দাবি নিয়ে আদালতে অভিষেক



  অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আদালতে। তার বিরুদ্ধে FIR প্রত্যাহারের দাবি জানিয়েছেন অভিষেক। বিধাননগরে সাইবার সেলে তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। সেই FIR খারিজের আবেদন জানিয়েছেন অভিষেক। নির্বাচনী প্রচারে অভিষেকের করা মন্তব্য নিয়েই এফআইআর দায়ের হয় বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায়। একাধিক জায়গায় অভিষেক যে সব বক্তব্য রেখেছেন, সেগুলির লিঙ্ক তুলে ধরে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে মোট ৫টি ধারায় FIR দায়ের করা হয়। সেই এফআইআর খারিজ করার আবেদন জানিয়েই আদালতে গিয়েছেন অভিষেক। গত ৫ মে বাগুইআটি থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়।


  ১৯৬ ধারা, জামিন অযোগ্য, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানো।৩৫১/২ ধারা, জামিন অযোগ্য, মৃত্যুর ভয় দেখানো, হুমকি দিয়ে মানুষের সম্মান ও সম্প্রীতি নষ্ট করা।৩৫৩(১)(c) ধারা, জামিন যোগ্য। মিথ্যা, বিভ্রান্তিকর বক্তব্য ও গুজব ছড়ানো

জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) ও ১২৫ ধারা প্রয়োগ করা হয়েছে। এ ছাড়াও আরো একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.