আন্তর্জাতিক
নেপালে ভ্রমনের জন্য ভারতীয়দের উপর নতুন কিছু নিয়ম
নেপাল ট্যুরিজম বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, নেপালে ভারতীয় দর্শনার্থীদের ভ্রমণ বিধিমালা বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত বিভ্রান্তিকর এবং ভ্রান্ত তথ্যের বিষয়ে বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করছে। নেপাল-ভারত সীমান্ত ডিঙোতে ভারতীয়দের জন্য বাধ্যতামূলক পরিচয়পত্র, ভারতীয় পর্যটকরা সেদেশে সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারবেন। অতিরিক্ত সময় থাকলে যানবাহন বাজেয়াপ্ত করা হবে, নেপাল সরকার এমন নতুন বিধিনিষেধ আরোপ করেছে বলে দাবি করা প্রতিবেদনগুলি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।” নেপাল সব সময় ভারতীয়দের জন্য দরজা খুলেই রেখেছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, ভারতীয় পর্যটকদের সেদেশে থাকার সময়সীমা নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি নেপাল সরকার। কোনও নতুন নীতি চালু করেনি। নেপাল-ভারতের মধ্যে উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা ও দ্বিপাক্ষিক বোঝাপড়ায় কোনও পরিবর্তনও আনা হয়নি। দুই দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং পর্যটন সহযোগিতা অপরিবর্তিত রয়েছে। উল্লেখ করা হয়েছে, নতুন অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থায় ব্যক্তিগত যানবাহনে স্থলপথে নেপালে প্রবেশকারী ভারতীয় পর্যটক এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের ভ্রমণকে আরও সুবিধাজনক করে তোলা হয়েছে। এখন থেকে অনলাইনে যানবাহানের শুল্ক পরিশোধ করা যাবে এবং সেই মতো প্রবেশপত্রও মিলবে।
