Type Here to Get Search Results !

ইউরোপীয় ইউনিয়নের উপর ক্ষোভে ২৫ শতাংশ শুল্ক চাপালো ট্রাম্প

 আন্তর্জাতিক 


ইউরোপীয় ইউনিয়নের উপর ক্ষোভে ২৫ শতাংশ শুল্ক চাপালো ট্রাম্প 



   আদালতের কোপে শুল্ক যুদ্ধে কিছুদিনের জন্য বিরতি দিয়ে ফের স্বমহিমায় ফিরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। এবার আমেরিকার কোপের মুখে পড়ল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইইউ থেকে আমদানি করা সব ধরনের গাড়ি ও ট্রাকের উপর ২৫ শতাংশ করার ঘোষণা করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে কার্যকর হতে পারে নয়া এই নিয়ম। শুক্রবার নিজের সোশাল মিডিয়ায় এই ইস্যুতে বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি লেখেন, ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তির শর্ত মানছে না। তাঁর বার্তায়, আমেরিকার শিল্প ও কর্মসংস্থান রক্ষায় এই কঠোর পদক্ষেপ করা একান্ত প্রয়োজন। 


  উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি হয়। সেখানে ইউরোপীয় অটোমোবাইল ও যন্ত্রাংশের ওপর ১৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছিল। তবে ট্রাম্পের দাবি, ইউরোপীয় দেশগুলি বিশেষ করে জার্মানি সেই শর্ত সঠিকভাবে পালন করছে না। নয়া এই শুল্ক কার্যকর হলে আমেরিকার বাজারে মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডির মতো ইউরোপীয় গাড়ি নির্মাণ সংস্থাগুলির খরচ অনেক বেড়ে যাবে। ফলে এই ধরনের গাড়ির গ্রাহকদের পকেটে বিরাট কোপ পড়বে। একইসঙ্গে ট্রাম্প অবশ্য জানিয়েছেন, যেসব সংস্থা আমেরিকার মাটিতে তাদের পণ্য উৎপাদন করবে তাদের ক্ষেত্রে কোনও বাড়তি শুল্ক প্রযোজ্য হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.