আজ মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
এবার শুভেন্দুর মন্দিরে গমন। যাচ্ছেন মায়াপুরে। এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা শুভেন্দুর৷ তারপরে বেলা ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে আকাশপথে রওনা হবেন মায়াপুরের উদ্দেশে৷ সূত্রেরব খবর, মায়াপুরে আনুমানিক ২ ঘণ্টা থাকবেন মুখ্যমন্ত্রী৷ তারপরে মায়াপুর থেকে আকাশ পথে হেলিকপ্টারে করে ডুমুরজোলা স্টেডিয়ামে নামবেন শুভেন্দু৷ তারপরে, সেখান থেকেই যাবেন নবান্ন৷ সন্ধ্যায় কাজ শেষে নবান্ন থেকে বের হবেন চিনার পার্কের উদ্দেশে৷ বুধবার নবান্ন থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ অন্নপূর্ণা যোজনার ফর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তিনি জানান, ‘‘ইতিমধ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে আমরা জানিয়েছিলাম, সরকার গঠনের পরেই আমরা অন্নপূর্ণা যোজনার সূচনা করব এবং উপযুক্ত মহিলারা ১৫০০ এর পরিবর্তে ৩০০০ টাকা করে পাবেন।’’
মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ জুন থেকে পরবর্তী ৯০ দিন ধরে চলবে অন্নপূর্ণা ভাণ্ডারের এই আবেদন প্রক্রিয়া৷ অনলাইন তো বটেই, এমনকি, অফলাইনেও করা যাবে প্রকল্পের জন্য আবেদন৷ এছাড়াও, যাঁরা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন না, তাঁদের জন্য বাড়ি বাড়িও যাবেন আধিকারিকেরা৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, ‘‘লক্ষ্মীর ভাণ্ডার যোজনার কর্মসূচি ততদিন চালু রাখব, যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ বা এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে৷’’
অন্নপূর্ণা যোজনার পাশাপাশি, বুধবার বিএসএফ-কে জমি হস্তান্তর করা নিয়েও গুরুত্বপূর্ণ পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন, ‘সীমান্ত সুরক্ষায় আরও নিবিড় পদক্ষেপ গ্রহণ করল বর্তমান রাজ্য সরকার।