ঈদের সকালে স্থানীয়দের সঙ্গে ঝালমুড়ি পার্টিতে মেতে উঠলেন মন্ত্রী দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষের মেজাজে। প্রতিদিনের মতো আজও তিনি মর্নিং ওয়াকে বের হলেও ব্যস্ত হয়ে পারেন ঝাল মুড়ি পার্টিতে।এবছর রেড রোডের পরিবর্তে ইদের নমাজ পাঠ হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মুখ খুললেন তা নিয়েও। বললেন, “উৎসব থাকবেই, তার জন্য আমজনতার সমস্যা হলে চলবে না।” তারপরে সবাই মিলেই ঝালমুড়ি চর্চা শুরু করেন। প্রধানমন্ত্রী বাংলায় এসে রাস্তা থেকে ঝালমুড়ি কিনে খাওয়ার পর থেকেই এখন বিজেপি নেতা মন্ত্রীদের কাছে ঝাল মুড়ি খাওয়া যেন একটা কালচারে পরিণত হয়েছে। ওদিকে ব্রিগেডকে সুন্দর করে সাজিয়ে তুলেছে নতুন সরকার।