Type Here to Get Search Results !

মমতার আধিকারিকরা পদত্যাগ করা শুরু করেছেন

 মমতার আধিকারিকরা পদত্যাগ করা শুরু করেছেন 



     মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আধিকারিকরা এবার একে একে পদত্যাগ করা শুরু করেছেন। ওদিকে মমতা নিজেই পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। রাজ্যে পালাবদল নিশ্চিত হতেই মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দুই আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন আর এক প্রাক্তন আমলা মনোজ পন্থও। যদিও এই খবরে সরকারি সিলমোহর পড়েনি। আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদী দু’জনেই রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। অবসরের পর তাঁদের মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টা হিসাবে বিশেষ পদ দেওয়া হয়েছিল। সেই পদে কার্যত প্রধান সচিবের সমানই মর্যাদা পেতেন এই দুই আমলা। 


   একই রকমভাবে প্রিন্সিপাল সচিবের পদে ছিলেন মনোজ পন্থ। সূত্রের খবর তাঁরাও ইস্তফা দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি ইস্তফা দেবেন না। তার আগেই আলাপন-দ্বিবেদীরা ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। আসলে এরা সকলেই মমতার ঘনিষ্ঠ ছিলেন। নিন্দুকেরা বলেন, মমতা ঘনিষ্ঠতার পুরস্কারের সুবাদেই ওই পদপ্রাপ্তি হয় তাঁদের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.