Type Here to Get Search Results !

বাংলায় পূর্ণাঙ্গ মন্ত্রীসভা নিয়ে অমিত শাহর সঙ্গে আলোচনা সেরেছেন শুভেন্দু

 বাংলায় পূর্ণাঙ্গ মন্ত্রীসভা নিয়ে অমিত শাহর সঙ্গে আলোচনা সেরেছেন শুভেন্দু 



  প্রায় ২ সপ্তাহ হয়ে গেল বাংলায় ৫ জন মন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রীর নাম এখনও ঘোষণা হয় নি। বৃহস্পতিবার দিল্লিতে সেই কাজটি সেরে ফেলেছেন শুভেন্দু অধিকারী।জানা গিয়েছে, গতকাল অমিত শাহের (Amit Shah) সঙ্গে বাংলায় মন্ত্রিসভা গঠন নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর খুব শীঘ্রই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে বাংলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মন্ত্রিসভা নিয়ে আলোচনার পাশাপাশি সীমান্তে কাঁটাতার ও CAA বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে কী কী আলোচনা, দেখে নেওয়া যাক একনজরে…


  * কোন কোন যোগ্যতার ভিত্তিতে কাদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দু জনবিন্যাসের সব ক্ষেত্র থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত করাই লক্ষ্য। আগে বিধায়ক ছিলেন এমন ব্যক্তি ছাড়াও পুরসভা, পঞ্চায়েতে জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। শীঘ্রই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।


  * সীমান্তে কাঁটাতারের জন্য রাজ্য সরকারের জমির অনুমোদন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে শাহ-শুভেন্দুর আলোচনা হয়েছে বলে খবর।


  * এছাড়াও CAA বাস্তবায়নের পথে রাজ্য সরকার কীভাবে পদক্ষেপ করবে সেই প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়।


  * বরাবর খবরে শিরোনামে থাকা বাংলার আইন-শৃঙ্খলা যাতে এবার নিয়ন্ত্রণে আসে সে বিষয়েও মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টিপস দিয়েছেন বলে খবর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.