Type Here to Get Search Results !

আবার বিস্ফোরক তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদক সুপ্রিয়ো

 আবার বিস্ফোরক তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদক সুপ্রিয়ো


চন্দ


  ক্ষোভ চারিদিকে জমা হচ্ছে। এমন খারাপ রেজাল্টএর জন্য কমবেশি সকলেই আঙ্গুল তুলেছে অভিষেক ও আই-প্যাকের দিকে। তৃণমূল ছাত্রপরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদক সুপ্রিয়ো চন্দ এবার সেই কথাই বললেন। বামেদের সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরই বিস্ফোরক তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদক সুপ্রিয়ো চন্দ। দলনেত্রী আইপ্যাকের স্ক্রিপ্ট পড়েছেন বলে মন্তব্য তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদকের। তাঁর বক্তব্য, বামেদের সঙ্গে হাত মিলিয়ে চলা যেমন তাঁদের কাছে অসম্মানের ঠিক তেমনই তৃণমূলের পুরনো কর্মীদের কাছে অসম্মানের।


  সুপ্রিয়ো বলেন, “১৯৯৮ সাল থেকে তৃণমূলের কর্মী যাঁরা অর্থাৎ পুরনো কর্মীরা যাঁর বারবার খেটেছিলেন, বিশেষ করে ২০২১ এর পরবর্তী সময় ২০২২, ২০২৪ একাধিক নির্বাচনে। সেই সকল কর্মীদের কোণঠাসা করা হয়েছে। তীব্র ঔদ্ধেত্যের পরিচয় দিয়ে যাঁদের একঘরে করে দেওয়া হয়েছিল। তাঁদের কাছে এটা অসম্মানের। আবার যাঁরা কলেজে দীর্ঘদিন খেটে বাম রাজনীতির বিরুদ্ধে গিয়ে লড়াই সংগ্রাম করে তৃণমূলকে কার্যত প্রতিষ্ঠা দিয়েছিলেন, তাঁদের জন্য অবমাননার।” যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই দিন থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাকের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের বহু যুব নেতা। কলকাতার পাশাপাশি জেলাগুলি থেকেও দলবিরোধী মন্তব্য শোনা গিয়েছে। ইতিমধ্যেই অভিষেকের বিরুদ্ধে সরব হওয়ায় ৫ নেতাকে শোকজ করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। এর মধ্যেই আবার ফের মন্তব্য অপর নেতার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.