Type Here to Get Search Results !

ভয়াবহ ঝড়ে ঘটে গেলো ভয়াবহ কান্ড

 অফবিট 




  সম্প্রতি উত্তর প্রদেশের সেই ভয়াবহ ঝড়ের কথা আমরা সবাই জানি। কিন্তু সেই ঝড়ে ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা। এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যজুড়ে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। তবে বরেলি জেলার একটি ঘটনা বিশেষভাবে আতঙ্ক ছড়িয়েছে। প্রবল ঝড়ে টিনের চাল আঁকড়ে ধরে থাকা এক ব্যক্তি হাওয়ায় উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তির নাম নানহে মিয়াঁ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরেলির একটি বিয়েবাড়িতে তিনি উপস্থিত ছিলেন। সেই সময় আচমকাই প্রবল ঝড় ও দমকা হাওয়া শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে তিনি একটি টিনের কাঠামো ধরে রাখার চেষ্টা করছিলেন। কিন্তু ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যে টিনের চালটি উপড়ে যায় এবং নানহে মিয়াঁ সেটির সঙ্গে আকাশে উড়ে যান।


   প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন। কিছু দূর পর্যন্ত টিনের চালের সঙ্গে ভেসে যাওয়ার পর তিনি একটি মাঠের মধ্যে ছিটকে পড়েন। দুর্ঘটনায় তাঁর দুই হাত ও দুই পায়ে গুরুতর চোট লাগে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, তাঁর হাত-পা ভেঙে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সাহায্য ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.