Type Here to Get Search Results !

গ্রেফতার সুজিত ঘনিষ্ঠ আরো দুই কাউন্সিলার



  প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসেকে আরো বেশি জড়িয়ে নিচ্ছে পুলিশ। পৌরনিয়োগ দুর্নীতিতে আরো বেশজড়িয়ে পড়ছেন মমতার এক অন্যতক মন্ত্রী সুজিত বসু। এবার দক্ষিণ দমদমে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ পার্থ ভার্মা ওরফে টিংকু-কে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। ধৃত টিংকু আবার দক্ষিণ দমদম পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান-ইন-কাউন্সিলের পদে রয়েছেন। তাঁর এই আচমকা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মূলত ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দক্ষিণদাড়ি এলাকায় একটি দোকান জোর করে দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার অভিযোগ রয়েছে।


  পাশাপাশি সেই সময় একাধিক বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর হামলা-হেনস্থা করার অভিযোগও রয়েছে। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল পুলিশ। অবশেষে গ্রেফতার।  সাম্প্রতিক সময়ে রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি ও কাউন্সিলরের গ্রেফতারের তালিকায় এই নতুন সংযোজনে যে ঘাসফুল শিবিরের অস্বস্তি বেশ খানিকটা বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে বিধাননগর পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মণ্ডল এবং ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে একাধিক অভিযোগে পাকড়াও করেছে পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.