মধ্যেপ্রাচ্যে যুদ্ধে ব্যস্ত আমেরিকা - সেই সুযোগে প্রস্তুতি নিচে কিম
উত্তর কোরিয়ার এক নায়ক কিম যে কিছু একটা করতে চলেছে তা আগেই টের পাওয়া গিয়েছিল।সম্প্রতি তিনি নতুন সমরাস্ত্র প্রদর্শন করেন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ঙে। নতুন সমরাস্ত্রের শক্তির কথা বলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিচ্ছেন কিম। আমেরিকার উপর চাপ বাড়িয়ে গত এপ্রিলে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় দক্ষিণ কোরিয়াতে। জারি হয় হাই অ্যালার্ট। দক্ষিণ কোরিয়ার সেনা জানায়, দু’দিনে দু’টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিমের দেশ। শুক্রবার নতুন করে সমরাস্ত্রের মহড়া হয় পিয়ংইয়ঙে। কিমের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট লঞ্চার-সহ বেশ কিছু সমরাস্ত্রের প্রদর্শনী হয়।
চলতি বছরেই দক্ষিণ কোরিয়াকে তাক করে শক্তিশালী নতুন কামান মোতায়েন করেছে উত্তর কোরিয়া। যা ৬০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে। এর মধ্যেই গত বুধবার একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন কিম। সেখানে ১৫৫ মিলিমিটার স্বয়ংক্রিয় হাউয়িৎজার কামান পরীক্ষা করে দেখেন তিনি। এই কামানকে এ বছরেই উত্তর কোরিয়ার দক্ষিণ সীমান্তে মোতায়েন করা হতে পারে বলে জানা গিয়েছে। যেখান থেকে রাজধানী সোল একেবারে নাগালের মধ্যে। গোটা ঘটনায় আতঙ্কিত দক্ষিণ কোরিয়ার শাসকরা।
