Type Here to Get Search Results !

ফলতায় সম্পূর্ণ বিধানসভায় পুনর্নির্বাচন - ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

 ফলতায় সম্পূর্ণ বিধানসভায় পুনর্নির্বাচন - ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক


 


  সম্পূর্ণ বিধানসভা অঞ্চল জুড়ে  

পুনর্নির্বাচন - এমন নিদর্শন খুবই কম আছে। কিন্তু এমনই ব্যতিক্রমি নির্দেশ দিলেন কমিশন। পুনর্নির্বাচন হবে আগামী ২১ মে। ফলপ্রকাশ ২৪ মে। নির্বাচন কমিশনের এই ঘোষণার পরই আসরে নেমে পড়ে BJP। দলের সাংসদ তথা IT সেলের প্রধান অমিত মালব্য খোঁচা, 'ডায়মন্ড হারবার মডেল ধুলিসাৎ হয়ে গিয়েছে।' আর এতেই ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো হুঙ্কার দিয়ে বলেন, '১০ বার জন্ম নিলেও আমার ডায়মন্ড হারবার মডেল কালিমালিপ্ত করা সম্ভব হয়।' এখানেই শেষ নয় তিনি গোটা ভারত, এমনকী, দিল্লির কোনও 'বাবা'-কে এসে ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানিয়েছেন। অভিষেকের এই ভাষা ব্যবহারে ক্ষুন্ন নাগরিক মহল।


  জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 'দালাল' বলে উল্লেখ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, 'বাংলা বিরোধী গুজরাতি গ্যাং এবং তাদের দালাল জ্ঞানেশ কুমার ১০ বার জন্ম নিলেও আমার ডায়মন্ড হারবার মডেলে একটা আঁচড়ও কাটতে পারবেন না।' তাঁর সংযোজন, 'আপনার সর্বশক্তি নিয়ে আসুন। গোটা ভারতকে ফলতায় আসার চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনার সবচেয়ে শক্তিশালী, এমনকী, দিল্লির কোনও গডফাদারকে নিয়ে আসুন। বুকের পাটা থাকলে ফলতায় এসে লড়ুন।' ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। কিন্তু ভোটের দিন বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ উঠে আসে। কোথাও EVM-এ টেপ লাগানো, কোথায় গ্রামবাসীদের ভোটার কার্ড কেড়ে নেওয়া আবার কোথাও ভয় দেখানোরও অভিযোগ ওঠে। ওই কেন্দ্রের বিভিন্ন বুথের পুনর্নির্বাচনের দাবি তুলে পথ অবরোধও করা হয়। অভিযোগ পাওয়ার পর কমিশনের স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত সরেজমিনে স্ক্রুটিনি করে দেখে রিপোর্ট দেন। সেই রিপোর্টের ভিত্তিতে শনিবার রাতে কমিশন জানায়, গোটা ফলতা বিধানসভা কেন্দ্রেই আবার নতুন করে নির্বাচন হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.